ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুনঃ (Latest news) গুলির লড়াইয়ে, পঞ্চায়েতের প্রথম বলি,  মুর্শিদাবাদের খড় গ্রামের এক কংগ্রেস কর্মী

২০১৮ পঞ্চায়েত নির্বাচনের পর ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে হিংসার ছবি স্পষ্ট। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নলদ্বীপ রতনপুর এলাকায় কংগ্রেস কর্মী ফুল চাঁদ শেখকে এলোপাথাড়ি গুলি করে খুন করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ পরিবারের।

পঞ্চায়েত নির্বাচনের দিন গত বৃহস্পতিবার ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে খুন কংগ্রেসকর্মী। এই খুনের ঘটনার সামনে আসার পর সম্ভবতই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে।

অভিযোগ এদিন বিকেলে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল ফুল চাঁদ শেখ। তখনই তৃণমূল কংগ্রেসের কিছু আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং প্রথমে লাঠিসোটা বাঁশ দিয়ে তাদের মারধর শুরু করে। পরে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে খুন করে ফুল চান্দ শেখ কে। ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন কংগ্রেস কর্মী।

ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ নলদ্বীপ রতনপুর এলাকায় পৌঁছান এবং সেখান থেকে মৃত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।

ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এই ঘটনা সামনে আসার পর বারংবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার পর কান্নায় ভেঙ্গে পরে পরিবারের সদস্যরা এবং শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে গোটা গ্রামে এবং চাপা উত্তেজনা এলাকা জুরে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর