ইভিএম নিউজ ব্যুরো, ১ মেঃ ( Latest News) রাজ্যে এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। আর ভোট যত এগিয়ে আসছে, ততই আশঙ্কা বাড়ছে সবার মনে। কারণ গতবারের পঞ্চায়েত ভোটের স্মৃতি এখনও টাটকা রাজ্যবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী সবার মনে। সেই আশঙ্কাই প্রকাশ করলেন হুগলি জেলা লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

গত ১৮ এপ্রিল সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমশ। বৈঠকের শেষে তিনি বলেছিলেন ভোট করানো নিয়ে তাঁর কোন বাধা নেই। ইতি মধ্যেই সে ভোট নির্বাচনের সময় নির্ধারিত করে দেবেন।

এর পরেও দেখতে দেখতে মে মাস চলে এল, কিন্তু এখনও নির্ঘণ্ট প্রকাশ হল না পঞ্চায়েত নির্বাচনের। আর এই কারনেই এবার বিরোধী দলের নেতা নেত্রীদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।

বিজেবি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়  কটাক্ষ করে বলেন, এত এত দুর্নীতি হয়েছে যে তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে।

তবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে বড় ঘোষণা করলেন। তিনি বলেন, ‘জুন মাসে পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে না। রাজ্য সরকারের কাছে ১৩ অগাস্ট পর্যন্ত বর্তমান পঞ্চায়েত চালানর সুযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী , মেয়াদ শেষ হওয়ার মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। তাই হয়তো জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে’।

এখন দেখার, এই দুর্নীতির জেরে আদেও বাংলায় পঞ্চায়েত নির্বাচন হবে কি? বা কবে হবে? বলছে বাংলায় সাধারন জনগণ। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর