ইভিএম নিউজ ব্যুরো, ১৮ জুনঃ (Latest News)  পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থী অপর্ণা বর্মণ। বঙ্গ রাজনীতিতে এ যেন উলট পুরান। নমিনেশন পর্ব শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ উল্টো চিত্রের দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। পঞ্চায়েত নির্বাচনে গঙ্গারামপুর ব্লকের ১০নং উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় ৪১ নং বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি প্রার্থী অপর্ণা বর্মণ।

উদয় গ্রাম পঞ্চায়েতের নাকোর সংসদ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বুথে প্রার্থী দিতে পারেনি রাজ্যের শাসক দল বা বাম-কংগ্রেস কেউই। ভোটের ফলাফল ঘোষণার আগেই সেখানে বিরাট জয় বিজেপির। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আনন্দে মিষ্টিমুখ ও আবির খেলতেও দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের। ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীও। (EVM News) 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর