নেপালের বিমান দুর্ঘটনায় জীবিত দুজনের অবস্থা অতি সংকটজনক।ইতিমধ্যেই ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।  চলছে ব্ল্যাক বক্সের খোঁজ। বিমান দুর্ঘটনাকে ঘিরে উঠে আসছে একের পর এক মর্মান্তিক খবর। পশুপতিনাথে পুজো দিতে যাওয়ার ঘটনা থেকে শুরু করে কো-পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা।
উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা সোনু জয়সওয়াল। দুটি মেয়ের পর পুত্র সন্তান লাভের ফলে পশুপতিনাথে পুজো দিতে গিয়েছিলেন সোনু ও তাঁর বন্ধুরা । সেখানে তাঁদের প্যারাগ্লাইডিং করার কথাও ছিল । কিন্তু আর ফেরা হলনা তাঁদের । গত ১০ জানুয়ারি নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। ফেরার কথা ছিল এই মঙ্গলবার। সোনু সহ চারজন ছাড়া শনাক্ত করা গিয়েছে সঞ্জয় জয়সওয়াল নামে এক ব্যক্তিকে। অন্যদিকে , বিমানটিতে কর্মরত থাকা কো -পাইলট অঞ্জু কাঠিওয়ারা। ১৬ বছর আগে একই ভাবে নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর স্বামীরও । বিগত ২ -৩ দশকে প্রায় ২৭ টি বিমান দুর্ঘটনায় সাক্ষী থেকে গিয়েছে নেপাল। কেন এতবার দুর্ঘটনার শিকার নেপাল বিমান পরিষেবা ? সেটাই খতিয়ে দেখছে উড়ান মন্ত্রক। একেরপর এক দুর্ঘটনার ফলে হিমালয়ের কোলে উড়ান পরিষেবা আগামীদিনে কতটা সচল থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর