সংকল্প দে, ২০মেঃ (Latest News) কলকাতায় সাংবাদিক সন্মেলন, টিম ‘দ্য কেরালা স্টোরি’

বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। ছবি ঘিরে হাজার বিতর্ক তৈরি হলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছে।

 ইতিমধ্যেই শাহরুখ-সলমান থেকে দক্ষিণী সুপারস্টার যশের ছবিকে টেক্কা দিয়ে ফেলেছে সুদীপ্তর নতুন ছবি দ্য কেরালা স্টোরি। বিতর্ককে ছায়াসঙ্গী করেই সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে এই ছবি। এর মাঝেই শুক্রবার ১৯ মে ২০২৩ কলকাতায় সাংবাদিক সন্মেলন করল টিম দ্য কেরালা স্টোরি। পরিচালক, প্রযোজক থেকে অভিনেত্রী অদা শর্মা সকলেই হাজির ছিলেন সেখানে। সেই সঙ্গে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সেরা ছবির প্রথম পাঁচের তালিকায় উঠে এসেছে এই ছবি। একইসঙ্গে সর্বোচ্চ আয়ের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর