ইভিএম নিউজ ব্যুরো, ৫ মেঃ (Latest News)

বিজেপিতে যোগ দেওয়ার কারণে পুনরায় তৃনমূলে ফেরের জন্য তপনের গফানগরের চার আদিবাসী মহিলাকে গত ৭ এপ্রিল রাতে দন্ডিকাটতে হয়েছিল। এই পুরো ঘটনার অভিযোগে অভিযুক্ত ছিল বালুরঘাট শহরের বাসিন্দা তথা প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীর পুত্রবধূ প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। সেই সময় তিনি মহিলা সভানেত্রীর দায়িত্বে ছিলেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী ভোট ব্যাঙ্ক বিমুখ হবার আশঙ্কায় তড়িঘড়ি জেলায় ছুটে আসেন তৃণমূলের সেকেন্ড  ইন কমান্ড অভিষেক বন্ধ্যোপাধ্যায়। ২ মে সন্ধ্যায় তপনের চক সাথিহার গ্রামে চায়ের আড্ডায় বসবার নাম করে কথা বলেন দন্ডি কাটানো তিন আদিবাসী মহিলাদের সাথে। তাদের সাথে সরাসরি কথা বলেই গটা ঘটনার গভিরতার পাশাপাশি প্রদীপ্তা চক্রবর্তীর ভুমিকার বিষয়টি স্পষ্ট হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কাছে। এরপরেই সংবাদমাধ্যমের মুখমুখি হয়ে তিনি কড়া বার্তা দেন । তিনি বলেন, ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই দলীয় নির্দেশে প্রদীপ্তা চক্রবর্তীকে সরানো হয়েছিল মহিলা সভানেত্রী পদ থেক।

তৃণমূলের সেকেন্ড  ইন কমান্ড অভিষেক বন্ধ্যোপাধ্যায়  জেলা ছারতেই এই ঘটনা নিয়ে নড়রেচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। ২ মে রাতেই রাজ্যের কড়া নির্দেশে ফের দ্বিতীয় পদ হারান প্রদীপ্তা চক্রবর্তী। সরিয়ে দেওয়া হল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেক। এর পর সুরু হল  প্রদীপ্তার বুরুদ্ধে আইনি প্রক্রিয়া। বৃহস্পতিবার যার প্রথম পদক্ষেপ হিসেবে একটি আইনি নটিশ জারি করেছে জেলা পুলিশ প্রশাসন বলে সুত্রের খবর। আইনি নোটিশের জেরে প্রথমে প্রদীপ্তা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ এবং পরে গ্রেফতার করা হতে পারে বলেই মনে করা হছে।

বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ রাহুল দে জানিয়েছেন, কেসটির ভেরিফিকেশন চলছে। নটিশ সাধারনত জিজ্ঞাসাবাদের জন্যই করা হয়। এক্ষেত্রে কি রয়েছে টা দেখে তবেই সঠিকটা বলতে পারবেন। (EVM News) 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর