সংকল্প দে, ১২ জুনঃ (Latest News) ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পরও কমতেই চাইছে না গোষ্ঠীর কোন্দল মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ নম্বর ব্লক জুড়ে। বরাবরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জেলার বুকে বিতর্কিত নেতা। তবে ভোট ঘোষণা হবার পরও হুমায়ূনের পিছু ছাড়তে চাইছে না বিতর্কিত তকমা।

রবিবার মুর্শিদাবাদ জেলার সালার ব্লক সভাপতিকে ছাড়াই ৪১ জনের নির্বাচনী কমিটি ঘোষণা করলেন বিধায়ক হুমায়ুন কবীর। নির্বাচনী কমিটি ঘোষণা করার পর কার্যত নিজের দলেরই ব্লক সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়লেনহুমায়ুন কবীর।

তবে পঞ্চায়েত নির্বাচনে কি বিরোধী বনাম শাসকের বদলে, ঘাসফুল বনাম তৃণমূল এটাই কি দেখবে মুর্শিদাবাদবাসী? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন? (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর