ইভিএম নিউজ ব্যুরো, ৫ ই জুনঃ (Latest News) বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে গাজীপুর ৪, কাপাসিয়া কেন্দ্র থেকে জাকের পার্টির প্রার্থী হচ্ছেন ডঃ জুয়েল কবির। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে জাকের পার্টি। ৯ ই জুন পর্যন্ত মোট ৩০০ টি কেন্দ্রে জাকের পার্টির নির্বাচনী প্রচার চলবে। ১ লা জুন থেকে শুরু হয়েছে এই প্রচার কাজ। পঞ্চগড় ১ কেন্দ্র থেকে প্রচার শুরু হয়। দলের চেয়ারম্যান মোস্তাফা আমীর ফয়সাল এবং ভাইস চেয়ারম্যান ডঃ সায়েম আমীর ফয়সাল -এর নির্দেশেই শুরু হয়েছে এই প্রচারকাজ। ৩০০ টি কেন্দ্রেই প্রচার চলাকালীন জনসংযোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রার্থী ডঃ জুয়েল কবির বলেছেন, জাকের পার্টির ভাবধারাই হল মানুষের প্রতি ভালোবাসা। এই দলে যারা থাকবেন তারা সকলেই সর্বশক্তিমানের করুণা পাবেন। তাই বাংলাদেশের সব মানুষকে জাকের পার্টির পতাকার তলায় আসার আহ্বান জানালেন ডঃ কবির।

উল্লেখ্য, সাধক ওলি খাজিবাবা কেবলাজান সাহেব এই জাকের পার্টির প্রতিষ্ঠা করেছিলেন। কট্টর দক্ষিণপন্থী না হলেও মধ্য দক্ষিনপন্থী দল। ইসলামিক ও সুফি ভাবধারার মিশ্রণই এই দলের আদর্শ। ১৯৮৯ সালে এই দলটি তৈরি হয়। ১৯৯১ সাল থেকে নির্বাচনে প্রার্থী দিতে শুরু করে। তবে ১৯৯৬ এবং ২০১৪ সালে এই পার্টি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল। বাকি প্রতিটি নির্বাচনেই এই দল ২০০-৩০০ আসনে প্রার্থী দিয়েছে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর