ইভিএম নিউজ ব্যুরো, ৯ জুনঃ (Latest News) কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে। পুড়ে গেছে প্রায় ৩৮ লাখ হেক্টর জমি। শুষ্ক আবহাওয়া আগামী কয়েকমাস ধরে চলবে বলে মনে করা হচ্ছে।দাবানলের কারণে হাজার হাজার নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। কানাডায় দাবানল প্রায়শই হলেও পূর্ব এবং পশ্চিমে অনবরত আগুন জ্বলতে সচরাচর দেখা যায় না। এ আগুন নেভাতে সহায়তার জন্য কানাডা সরকারকে সেনাবাহিনী নামাতে হয়েছে। সবচেয়ে বেশি আগুন জ্বলছে পূর্বাঞ্চলীয় কুইবেক প্রদেশে। সেখান থেকে ১১ হাজারের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। এই প্রসঙ্গে বলেছেন, “এই আগুন নিত্যদিনের রুটিন, জীবন, জীবিকা এবং বাতাসের মানের ওপর প্রভাব ফেলছে অনেকটাই। AI( Artificial Intelligence অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা ) তথ্যপ্রযুক্তি কর্মীদের চাকরি খেয়ে নিতে পারে ? বাঁচার উপায় কি ?

দাবানলের ধোঁয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট ব্লুস্কাই কানাডা বলছে, বৃহস্পতিবার দাবানলের ধোঁয়া দেশের বেশির ভাগ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এমনকী নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রধান কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। কানাডাজুড়ে ৪০০’রও বেশি জায়গায় জ্বলছে আগুন। এর মধ্যে ২৩৬ টি জায়গায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে, কানাডা সরকার বলেছে, কানাডা এবং যুক্তরাষ্ট্র মিলে প্রায় ১০ কোটি মানুষ এখন অত্যন্ত দূষিত বায়ুর মধ্যে বাস করছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে কয়েকশো অগ্নি নির্বাপন কর্মীকে কানাডায় পাঠানো হয়েছে এবং আরো কর্মী কানাডায় যাওয়ার জন্য তৈরি রয়েছেন বলে জানা গেছে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে। (EVM News) সেক্স টুর্নামেন্ট – বিশ্বে প্রথম, সাহস দেখালো সুইডেন

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর