ইভিএম নিউজ ব্যুরো, ২৮ জুলাইঃ (Latest News) মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ভাঙড় পরিদর্শনে এলো কলকাতা পুলিশ। ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করে কলকাতা পুলিশের পদস্হ কর্তারা। খুব শীগ্রই ভাঙড়ের দায়িত্ব নিতে চলেছে কলকাতা পুলিশ। ভাঙড়, কাশীপুর এবং লেদার কম্পলেক্স থানা ভেঙ্গে ৭ টি থানা তৈরি হতে চলেছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন গোটা ভাঙড় এলাকা কলকাতা পুলিশের আওতাধীন হতে চলেছে।এর জন্য ভাঙড় থানা এবং কাশীপুর থানা এলাকা কলকাতা পুলিশের অন্তরভুক্তি হবে। এর জন্য বৃহস্পতিবার কলকাতা পুলিশের পদস্থ কর্তা সহ লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করে।

পুলিশের একাংশ সুত্রে জানা গিয়েছে, ভাঙড় থানা ভেঙ্গে তিনটি থানা তৈরি হবে।কাশীপুর থানা ভেঙ্গে দুটি থানা এবং লেদার কম্পলেক্স থানা ভেঙ্গে দুটি থানা।সর্বমোট ভাঙড়ে ৭ টি থানা হতে চলেছে।আর এই সাতটি থানা নিয়ে একটি ডিভিশন তৈরি হবে।যার দায়িত্ব থাকবে একজন ডিসি পদ মর্যাদার অফিসার যিনি আইপিএস অফিসার হবেন।এরা পাশাপাশি প্রতিটি থানায় একজন করে ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন।

এখন দেখার রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশে ভাঙড় স্থানান্তরিত হলেও রাজনৈতিক লড়াই, সন্ত্রাস,হানাহানি বন্ধ হবে কি? (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর