ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ(Latest News) পঞ্চায়েত ভোটের দিন থেকে বৃষ্টি কমবে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। রাজ্যে বর্ষা প্রবেশ করেছে কয়েকদিন আগেই। কিন্তু এখনও সেভাব বৃষ্টির দেখা নেই। ভরা বর্ষাকাল। জুলাই মাসের প্রথম সপ্তাহ কেটে গেল এখনও ঝেঁপে বৃষ্টি থেকে বঞ্চিত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। ফলে গরম জনিত অস্বস্তি থেকে এখনও নিস্তার পায়নি বঙ্গবাসী। এদিন সকালে বিক্ষিপ্তভাবে কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হলেও ফের রোদ উঠেছে।

রাত পোহালেই পঞ্চায়েত ভোট। তার আগে হিংসার আঁচে উত্তপ্ত বাংলার জেলা থেকে জেলা। পঞ্চায়েত ভোটের দিন কি সেই উত্তাপের সঙ্গে পাল্লা দেবে উষ্ণতার পারদও ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি কমল কলকাতায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর