ইভিএম নিউজ ব্যুরো, ৬ মেঃ এবার ব্রিটিশ ঔপনিবেশিক স্মৃতি মুছতে আরও একটি বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দীর্ঘ ৯০ বছরের প্রথার অবসান ঘটিয়ে সরকারিভাবে অল ইন্ডিয়া রেডিও পরিবর্তে এবার থেকে আকাশবানী শব্দটি ব্যবহার করা হবে। এই নয়া ভাবনার কারণ হিসেবে প্রসার ভারতীর তর্কে বলা হয়েছে, ব্রিটিশ আমলে চালু করা প্রথার সঙ্গে সাম্রাজ্যবাদের স্মৃতি জড়িয়ে আছে। সেই জন্য ইংরেজি ভাষা সরিয়ে আকাশবাণী শব্দটি ব্যবহার করা হবে। প্রসঙ্গত: আকাশবাণী নামটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ব্যবহার করেছিলেন।
এই ঘোষণার পরে সকলের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত আসলে হিন্দি অগ্রাসনের নামান্তর। অল ইন্ডিয়া রেডিওর সমস্ত সম্প্রচারের ওপর জোর করে ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি, তামিলনাড়ুতে যখন রেডিও সম্প্রচার হবে তখন তাদের তামিল ভাষা ব্যবহার করা উচিত।

পাশাপাশি জাতীয় রেডিও হলেও অনুষ্ঠানগুলি নানা রাজ্যে নানা রকম হয় তাহলে আকাশবাণী পরিবর্তে অন্য কোনো তামিল নাম রাখা হবে নাই বা কেন?
যাই হোক, এখন থেকে প্রসার ভারতীর সমস্ত রেডিও স্টেশনের নাম হিসেবে ব্যবহার হবে আকাশবাণী। কেন্দ্রীয় সরকারের যুক্তি, অল ইন্ডিয়া রেডিও ইংরেজদের দেওয়া নাম। ফলে সেই নাম বাদ দিয়ে আকাশবাণী করা হল। ১৯৩৯ সালে এই নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিকের বক্তব্য, এটি দীর্ঘদিনের একটি সিদ্ধান্ত। সমস্ত শ্রোতারা আকাশবাণী শব্দের সঙ্গেই বেশি একাত্মবোধ করেন। সেই জন্যই ইংরেজ আমলের পুরনো এই নাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌ তাই গত ৩ মে এই বিজ্ঞপ্তি জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেখানে বলা হয়েছে, এবার থেকে অল ইন্ডিয়া রেডিওর সমস্ত অনুষ্ঠান, অন্যান্য দপ্তর পরিচিত হবে আকাশবাণীর নামেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রসার ভারতী আইন ১৯৯০ অনুযায়ীই সমস্ত অনুষ্ঠানের নাম এবং অন্যান্য বিষয় পরিচালিত হবে।‌ বুধবার সকালে প্রসার ভারতীর রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও বলা হলেও, বিকেল থেকে তা পাল্টে আকাশবাণী হয়ে যায়। ‌

এই প্রসঙ্গে তৃণমূল রাজ্যসভার সাংসদ এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার বলেছেন, ঔপনিবেশিক আমলের প্রথা পরিবর্তন করতে চাইলে প্রথমে বিবিধ ভারতীর বাজেট প্রধানের পদ পরিবর্তন করা অত্যন্ত জরুরী। (EVM News)ছোট্ট ঘরেই জন্ম নিয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর