নয়াগ্রামের মধ্যমপাড়া এলাকা থেকে উদ্ধার একটি হরিণ

ইভিএম নিউজ ব্যুরো, ১০ এপ্রিলঃ নয়াগ্ৰামের নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে আটকে পরা প্রাপ্তবয়স্ক একটি হরিণকে উদ্ধার করল বন দফতর। উদ্ধার হওয়া হরিণটির শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল খড়্গপুরের হিজলী প্রাণী চিকিৎসা কেন্দ্রে।

জানা গিয়েছে, সোমবার সকালে নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে একটি হরিণকে আটকে যেতে দেখেন স্থানীয়রা। দেখা যায় হরিণটির শিং ঝোপে আটকে গেছে। সে প্রাণপণ চেষ্টা করছে বেরোনোর জন্য। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দফতরের কর্মীরা। হরিণটিকে ঝোপ থেকে উদ্ধার করা হয়।  আপাতত হরিণটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হিজলী প্রাণী চিকিৎসা কেন্দ্রে।

একটি প্রাপ্তবয়স্ক হরিণ হঠাৎই ঝোপে আটকে যাওয়ায় প্রশ্ন উঠেছে চোরা শিকারিদের কার্যকলাপ নিয়ে। কারণ প্রায়শই শোনা যায় নয়াগ্ৰামের জঙ্গলে হরিণ শিকার করে চোরাশিকারীরা। অনুমান করা হচ্ছে হয়তো চোরাশিকারীদের তাড়া খেয়েই পালাতে গিয়ে  হরিণটি আটকে পড়েছিল।( EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর