ফের চিতাবাঘের হানা শিলিগুড়িতে। আতঙ্কে কাজ বন্ধ রেলকর্মীদের । বৃহস্পতিবার শিলিগুড়ি জংশনে চিতার আতঙ্কে ডেমু শেডে কাজ বন্ধ করে দেন রেলকর্মীরা।ঘটনাটি নজরে আসা মাত্রই এক বনকর্মী বাঘটিকে মোবাইলবন্দি করেন।খবরটি পাওয়া মাত্রই বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘটির তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তল্লাশিতে ছিলেন সারুগড়া রেঞ্জ ও সুকনা ওয়াল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা।এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় তল্লাশিতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের। ফলে আরও তল্লাশি চলবে বলে জানা গিয়েছে। এরআগেও চিতাবাঘকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বেশকিছু জায়গায়। এই প্রসঙ্গে কার্শিয়াং বনবিভাগের আধিকারিক হরিকৃষ্ণ পিজে বলেন , খবরটি আসা মাত্রই বনকর্মীদের তল্লাশির নির্দেশ দেওয়া হয়। তবে চিতাবাঘ মামা ঠিক কোথায় ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এ নিয়ে আতঙ্কে রয়েছেন অঞ্চলের মানুষ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর