সংকল্প দে, ১৬ মেঃ হুগলির শ্রীরামপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডে রিষড়া আর কে রোডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল পরিতক্ত জিনিসের গোডাউন। সোমবার সন্ধ্যা ছ’টা নাগাদ হঠাৎই আগুন লাগে যায় সেই গুদামে। সেই সময়ে ঝড়ের তাণ্ডবে বিধ্বংসী চেহারা নেয় আগুন। স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন। দমকলে পাঁচটি ইঞ্জিন প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর আকবর আলি জানান, বেশ বড়সড় আগুন ছিল। হাওয়ার দাপটে আগুন ছড়িয়ে পরার আশঙ্কা তৈরী হয়। দমকল, বিদ্যুৎ দপ্তর ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। পরিত্যক্ত জিনিসের দাহ্য জিনিস মজুত থাকায় আগুন বড় আকার নেয়। একটি গ্যাস সিলিন্ডার ফাটে। তবে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর