ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ তীব্র দাবদাহে গরমের থেকে স্বস্তি পেতে জলাশয়ে ঢুকে পড়ল রামলাল। গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও ব্যাপক গরম পড়েছে। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। সেই মতো ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ চড়ছে ৪২° ডিগ্রি সেলসিয়াস এরও বেশি। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ।

একদিকে চড়া রোদ আর অন্যদিকে গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে দাঁতাল হাতি রামলাল ঝাড়গ্রামের জামবনি ব্লকের আস্তি বাঁধের জলে ঢুকে পড়ে ওই রামলাল। ওই খালের জলের মধ্যে গা ডুবিয়ে বেশ কিছুক্ষণ থাকে ওই হাতিটি। আর সেই রামলালের কান্ডকারখানা দেখতে গরমের মধ্যে এলাকার মানুষ ভিড় করেন। আবার অনেকে ক্যামেরাবন্দি করেন রামলালের স্নানের মুহূর্ত। তীব্র গরম ওকেও কাহিল করে ছেড়েছে।( EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর