রাজনীতিতে

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: রাজনীতিতে পা অভিনেতা ফিরদৌসের | ভরসা শাসক দল আওয়ামী লিগ

অভিনেতা ফিরদৌস এবার পা রাখছেন রাজনীতির ময়দানে। বাংলাদেশের শাসক দলের প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস। ঢাকা ১০টি আসনে প্রার্থী হচ্ছেন তিনি।

বুধবার কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী! জেনেনিন শাহী সফরের সফরসূচি

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। আর তার আগেই বড় চমক দিলেন অভিনেতা ফিরদৌস।

ওপার বাংলা থেকে এপার বাংলাকে দুই বাংলাজুড়েছিলেন নিজের অভিনয় দক্ষতায়। তবে বেশ কয়েক বছর বড় পর্দায় সেভাবে দেখা যায়নি তাঁকে। তবে এবার নতুন চমক নিয়ে হাজির ফিরদৌস। অভিনয়ে নয়, বরং এবার পা রাখতে চলেছেন রাজনীতিতে। বাংলাদেশের শাসক দলের প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস। ঢাকা ১০ আসনে প্রার্থী হচ্ছেন তিনি।

মাগুরায় ২টি ও ঢাকার ১টি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন ফিরদৌস। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে তিনি মনোনয়ন পত্রও কেনেন। রবিবার আওয়ামী লিগ প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা যায়, ঢাকা-১০ আসনে প্রার্থী হচ্ছেন ফিরদৌস। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর