ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুলাইঃ(Latest News)  মালদায় রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের ৪৫ নম্বর বুথে সকাল থেকে ভোট কর্মীদের দেখা মেলেনি, ফলে ভোটগ্রহণও করা যায়নি প্রায় দুপুর পর্যন্ত। দুপুর 11:30 টার পর ভোট কর্মীরা বুথে আসেন। কিন্তু ভোট কর্মীদের সঙ্গে করে বুথে নিয়ে আসার অভিযোগ উঠল মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি বিরুদ্ধে।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক সমর মুখার্জি।

এ নিয়ে তৃণমূল বিধায়ক সমর মুখার্জির সঙ্গে কংগ্রেস কর্মীদের বাক- বিতন্ডা শুরু হয়। তবে তৎপর ছিল পুলিশ। উভয়পক্ষকেই পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর