স্বপন দাস, চ্যানেল হেড, ইভিএম নিউজঃ বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ২০২২ এ সারা বিশ্বের প্রায় ৯০ শতাংশ ব্যবসা MSMEs দিয়েছে, ৬০-৭০ শতাংশ কর্মসংস্থান তৈরি করেছে ও গ্লোবাল জিডিপির ৫০ শতাংশ দিয়েছে।

যদিও ভারতবর্ষে MSMEs এই শতাংশের হার বিশ্ব অর্থনীতির তুলনায় কিছুটা কম , তথাপি ২০২২-২৩ এই অর্থনীতি বর্ষে ভারতবর্ষের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে MSMEs । ভারতের অর্থনীতিতে তাদের সংযোগ জিডিপির ২৯ শতাংশ এবং রপ্তানির ক্ষেত্রে এটা ৫০ শতাংশের কাছাকাছি । উৎপাদন ক্ষেত্রে তারা মোট উৎপাদনের একের তিন ভাগ সংযুক্ত করেছেন । প্রায় ১১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে এই উদ্যোগেগুলির মাধ্যমে । আগামী দিনে এই কর্মসংস্থান ১৫ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা।

আর MSMEs এই সাফল্য নজর কেড়েছে মোদী সরকারের, মিললো হাতে হাতে পুরস্কার। ২০২৩-২৪ এর বাজেট এ শুধু মাত্র  MSMEs এর লোনের দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে ₹৯০০০ কোটি। শিথিল করা হয়েছে লোন নেওয়ার পদ্ধতিও। ছোট ব্যবসায়ীদের জন্য ₹২ লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে কোল্যাটারাল-ফ্রী ঋণের জন্য। ঋণের জন্য গ্যারেন্টি মূল্য ১.৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে,  আমাদের দেশের প্রায় পাঁচ কোটি MSMEs মোদী সরকারের বাজেটে এই সিধান্ত দ্বারা সরাসরি উপকৃত হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর