ইভিএম নিউজ ব্যুরো, ৩ মেঃ ফের ধাক্কা খেল রাজ্য সরকারের পুলিশ প্রশাসন। রাজ্য তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখতে না পেরে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের শরনাপন্ন হয়েছিল পূর্ব মেদিনীপুরের ময়নার নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবার। আর সেই মর্মে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার অর্থাৎ আজ সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেন। সঙ্গে তদন্তে ভিডিওগ্রাফির নির্দেশ দেয় হাইকোর্ট। তমলুক থেকে কলকাতায় আনা হয়েছে মৃতের দেহটি এবং বিকেল চারটের পর কমান্ডো হাসপাতালেই হবে ময়না তদন্ত সূত্রে খবর।পাশাপাশি রাজ্যের দুজন ফরেনসিক বিশেষজ্ঞ সেখানে থাকতে পারবে এবং পরিবারের নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী নির্দেশে কলকাতা হাইকোর্ট।

এই প্রসঙ্গে বিজয়কৃষ্ণের স্ত্রী বলেন, রাজ্য পুলিশের ওপর আমাদের কোন ভরসা নেই, তাই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ায় আমরা অত্যন্ত খুশি।পাশাপ্সহি মামলাকারীদের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় দাবি করেন, এক বছরে প্রায় ১০০ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে ঐ জেলার ময়নার বাকচা পঞ্চায়েত এলাকার গোড়ামহল অঞ্চলে এক বিজেপি নেতাকে অপহরণ করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।মৃতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া (৬০)। তিনি ছিলেন বিজেপির বুথ কমিটির সভাপতি। ওই ঘটনার প্রতিবাদে সোমবার রাতভোর ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। আর জেরেই মঙ্গলবার সকাল থেকেই বিজিপির তরফ থেকে ময়নার বাইপাসে তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত গোটা বাকচা এলাকা।
হাইকোর্টের নির্দেশে অত্যন্ত খুশি বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সামনে পঞ্চায়েত ভোট। রাজ্যে নতুন করে অসন্তোষের কারণ কারোরই অজানা নেই। তাই আরও একবার রাজ্য আদালতের কাছে ধাক্কা খেল। ফলে এই নির্দেশের ফলে অপরাধীদের ধরতে আরও সুবিধা হবে। এই প্রসঙ্গে পুলিশ সুপারকে অপসারনের কথা উচিত বলেও দাবি করে তিনি।(EVM News)আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে উত্তর দিনাজপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর