ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: ব্যারেটোর জন্মদিনে মোহনবাগান V/S ইস্টবেঙ্গল

৩ সেপ্টেম্বর ডুরান্ড কাপ ২০২৩ এর ফাইনাল। ফাইনালে মুখোুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। তাই আজ মোহনবাগান ফ্যানেদের কাছে একটি বিশেষ দিন। ডার্বি জয়ই ‘সবুজ তোতা’র জন্মদিনে বড় উপহার হবে বলে মনে করছে সবুজ-মেরুন ফ্যানেরা।

বর্ষাবাধায় অমীমাংসিত ‘ওয়াঘা যুদ্ধ’

শেষবার ২০০৪ সালে ডুরান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। ১৯ বছর পর আবার ফাইনালে উঠে ইস্টবেঙ্গলকে হারিয়ে বড় জয়ই হতে চলেছে ব্যারেটোর জন্মদিনের বড় উপহার।

কাকতালীয় ভাবে ৩ সেপ্টেম্বর ব্যারেটোর জন্মদিনে ডুরান্ড ফাইনাল হওয়ায় দিনটিকে শুভ মনে করছেন সবুজ-মেরুন ব্রিগেড। ডার্বি নিয়ে ইতিমধ্যে মন্তব্যও করেছেন বার্থডে বয়, “৩ সেপ্টেম্বর আমার জন্মদিন, তাই জন্মদিনেই যদি মোহনবাগান জেতে তবে তা আমার কাছে বিশেষ পাওনা”। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর