ইভিএম নিউজ ব্যুরো ,দক্ষিণ দিনাজপুরঃ মালদার গাজোলে প্রশাসনিক সভা থেকে বালুরঘাটের বন্ধ এয়ারপোর্ট দ্রুত চালু করার বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে। উল্লেখ্য , দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাটে প্রবেশের পথে মাহিনগর এলাকায় রয়েছে বালুরঘাট এয়ারপোর্ট। আনুমানিক প্রায় ৩৫-৪০ বছর বালুরঘাট এয়ারপোর্ট থেকে যাত্রীবাহী বিমান উঠানামা করলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায় পরিচর্যার অভাবে। বেহাল দশা এয়ারপোর্টের রানওয়েও। রানওয়ে কার্যত গরু-ছাগলের বিচরণভূমিতে পরিণত হয়েছিল । এরপর বালুরঘাট এয়ারপোর্টে নতুন করে রানওয়ে নির্মিত হয়। উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও করা হয় গোটা বিমানবন্দর চত্বর । বিমানবন্দরের রানওয়ে নির্মাণের পর থেকেই বালুরঘাট বিমান বন্দর চালুর বিষয়ে উদ্যোগ নিতে শুরু করে রাজ্য সরকার তথা প্রশাসন । সেই মত ২০২২ সালের ১৮-ই ফেব্রুয়ারী যৌথভাবে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া, রাজ্যের পরিবহন দপ্তর ও ভূমি দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই বালুরঘাট বিমানবন্দরে পরিকাঠামো সহ টার্মিনালের কাজ শেষ করেছে রাজ্য সরকার। সূত্র মারফৎ জানা গিয়েছে বালুরঘাট বিমান বন্দর থেকে বড় বিমান উঠানামা করতে প্রয়োজন ১৮০০ মিটার রানওয়ের। কিন্তু বর্তমানে বালুরঘাট বিমান বন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১৩৮০ মিটার, এই দৈর্ঘ্যের রানওয়েতে ছোট বিমান উঠা নামাই সম্ভব। সুতরাং বালুরঘাটের বিমান বন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি বা সম্প্রসারণের জন্য প্রয়োজন অতিরিক্ত জমি। মঙ্গলবার মালদার গাজোলে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, “ আমরা বালুরঘাটে নতুন করে এয়ারপোর্ট তৈরি করছি , মালদায় ইতিমধ্যেই এয়ারপোর্ট তৈরি হয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজন অতিরিক্ত জমি । জমির সমস্যা ইতিমধ্যেই মিতিয়ে ফেলার নির্দেশ দিয়েছি।” যাতে আমরা তাড়াতাড়ি করে কাজ চালু করতে পারি। মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরই খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুর জেলার মানুষজনের মধ্যে । দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই প্রশাসন বা কর্তৃপক্ষ যদি রানওয়ে সম্প্রসারণের কাজ সমাপ্ত করতে পারলে, বালুরঘাট বিমান বন্দর থেকে ফের অথা-নামা শুরু করবে উড়ান ।
টিএমসি কো অর্ডিনেটর সুভাষ চাকী জানান,মুখ্যমন্ত্রী উড়ান চালানোর জন্য এয়ার ইন্ডিয়ার সাথে কথা চালাচ্ছেন। খুব শীঘ্রই বালুরঘাট থেকে প্লেন চালানোর বন্দোবস্ত করা হচ্ছে । ইতিমধ্যেই আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার এয়ারপোর্ট থেকে উড়ান চালানোর ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর বালুর ঘাট থেকেও উড়ান চালানর ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী ,শুধু মাত্র মানুষের কথা মাথায় রেখে।
বিজেপির রাজ্য কমিটির সদস্য বাপি সরকার জানান, “ মুখ্যমন্ত্রী বিমানবন্দর কর্তৃত্বের সঙ্গে কথা বললেই উড়ান চালাতে পারেন। যেহেতু বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার সেখানকার দায়িত্বে রয়েছেন, সেহেতু মুখ্যমন্ত্রী এতদিন কোন উদ্যোগ নেননি।তবে সাংসদ নিজে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের স্বার্থে অথরিটির সঙ্গে কথা বলে, এই সমস্যার সমাধানের মাধ্যমে এলাকায় নজির তৈরি করবেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর