ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ (Latest News)  বজ্রপাতে আগাম সাবধান থাকতে দামিনি অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কেননা কোন স্থানে কখন কোন সময় বজ্রপাত হবে তা আগে থেকে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না আবহাওয়াবিদদের পক্ষে।

দামিনী অ্যাপ তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটিয়রোলজি অ্যান্ড আর্থ সিস্টেম সাইন্স অর্গানাইজেশন, যা কি না মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এর অধীন। কি পূর্বাভাস রয়েছে এই অ্যাপে সেটাই তুলে ধরা হলো।
কয়েক বছর ধরেই বাড়ছে বজ্রাঘাতে মৃত্যু। জেলায় তো বটেই কলকাতাতেও বাড়ছে মৃত্যু। আর তাই সাবধান থাকতে দামিনী app ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কি এই দামিনী অ্যাপ?
বজ্রপাতের আগাম সর্তকতা বার্তা দেয়। এই অ্যাপের সতর্কতার প্রাথমিক পরিধি android ইউজারদের অবস্থানের কুড়ি কিলোমিটার পর্যন্ত। সার্বিকভাবে ৪০ কিলোমিটার পরিধিতে বজ্রপাতের সর্তকতা বার্তা দেয় এই অ্যাপ। বজ্রপাত হওয়ার ৩০ থেকে ৪০ মিনিট আগে থেকেই সতর্কবার্তা দিতে থাকে। বাজ্রাঘাতে মৃত্যু ঠেকাতে ২০১৯ সালে দামিনী অ্যাপ তৈরি হয়েছিল। google প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় দামিনী অ্যাপ। মাত্র ২. ৬৩ জিবি ফাইল সাইজ দামিনী অ্যাপের।
আপনি কোনো এক স্থানে বসে দামিনী অ্যাপ ওপেন করলেন, সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আগামী ৪৫ মিনিট মধ্যে কোন বজ্রপাতের আশঙ্কা নেই। যখনই বজ্রপাতের সম্ভাবনা তৈরি হবে অ্যাপ ওপেন করা হোক বা না হোক এন্ড্রয়েড ফোনে এই অ্যাপ সতর্কতা বা অ্যালার্ট পাঠাতে থাকবে। ফোনের ডেটা এবং জিপিএস বা লোকেশন ফিচার অন থাকতে হবে। বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করেন এবং রাস্তাঘাটে বেশিরভাগ সময় থাকে তাদের এই অ্যাপ ব্যবহার করা আবশ্যিক। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর