ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গও উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা।

 

“অপরাধীদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ”

উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। তার জেরেই আজ অর্থাৎ রবিবার থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষত উপকূলের জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানায় হাওয়া দফতর। পাশাপাশি কসাপাস-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এই সময় দিনের তাপমাত্রা দ৩ ডিগ্রি কমলেও বাতাসে আদ্রতা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দোপাধ্যায়। এমনকি উত্তরবঙ্গের জেলা গুলিতেও ৩ থেকে ৪ তারিখ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর