ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ পেশোয়ার কান্ডের একমাস কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের করাচি। এবার করাচির শীর্ষ পুলিশ দফতরে হামলা করল সন্ত্রাসবাদীরা। ১০ জনের সন্ত্রাসবাদীর দল এলোপাথাড়ি গুলি চালায় দফতরের ভিতরে । করাচি পুলিশ প্রধানের প্রধান কার্যালয় ভবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সক্ষম হওয়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ সন্ত্রাসবাদী সহ নয়জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে । সূত্রে খবর, শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে তেহরিন-ই তালিবান পাকিস্তান বা টিটিপি।

বার্তা সংস্থা পিটিআই সূত্রে খবর, গুলিবর্ষণে দুই পুলিশ কনস্টেবল, একজন রেঞ্জার্স কর্মী এবং একজন বেসামরিক ব্যক্তি সহ আরও চারজন নিহত হয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার রাতের হামলার পর কড়া প্রতিক্রিয়া দেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। পুলিশ কর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন তিনি।

পাক পুলিশের শীর্ষ কর্তা ইরফান বালোচ জানিয়েছেন, পুলিশের উর্দি পরেই দফতরে ঢুকে পড়ে জঙ্গিরা। সম্পূর্ণ ধ্বসে পড়া অর্থনীতিতে বারে বারে এই ভাবে জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন পাকিস্তানের শীর্ষ প্রশাসন। ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া এই দেশ এখন নিজেরাই এখন জঙ্গি আক্রমণের শিকার।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর