ইভিএম নিউজ ব্যুরো, ১৭ ফেব্রুয়ারিঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মোট ১২৫ টি পদে শিক্ষানবীশ হিসেবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ৫০% নম্বর নিয়ে দশম এবং দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরাই কেবল মাত্র উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি এনসিভিটি স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করা শংসাপত্রও থাকতে হবে আবেদনকারীদের।সঙ্গে অবশ্যই থাকতে হবে জন্ম তারিখের প্রমা্ন পত্র।প্রাসঙ্গিক কোন নথি থাকলে তা আবেদনের ফর্মের সঙ্গেই জমা দিতে হবে।

সাধারনত আবেদনকারীদের বয়স সীমা ১৫-২৪ বছর রাখা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুসারে কিছু প্রার্থীদের বয়স সীমায় ছাড় রয়েছে। আবেদনের সময়সীমা ৬ই মার্চ ২০২৩ রাখা হয়েছে। মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট (rcf.indianrailways.gov.in) থেকেও নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর