মহিলা সংগঠনে

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: তৃণমূল মহিলা সংগঠনে খুশির হওয়া!

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী মহিলা সংগঠনের সভানেত্রী পদে নিযুক্ত হলেন গঙ্গারামপুরের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবযানী দত্ত। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া মহিলা সংগঠনে।

পাহাড়ে প্রকৃতি ধ্বংসই সিকিমে বিপর্যয়ের কারণ?

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবযানী দত্ত। তিনি বর্তমানে গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপিঠের শিক্ষিকা। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দেবযানী দত্ত।

মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভানেত্রী, গঙ্গারামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরই পাশাপাশি জেলা বঙ্গ জননী কার্যকরী সভানেত্রী পদও বিভিন্ন সময়ে তিনি সামলেছেন।

মহিলা রাজনৈতিক সমীকরণের দিকে নজর রেখে জেলা বঙ্গ জননী সভানেত্রীর পদ দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। যে খবর ওই মহিলা নেত্রী দেবযানি দত্ত জানার পরেই সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের একত্রিত করার পরিকল্পনা করার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও সাধারণ মানুষের কাছে তুলে ধরাই তাঁর প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বঙ্গজননী মহিলা সংগঠনের নব নিযুক্ত সভানেত্রী দেবযানী দত্ত।

দক্ষিণ দিনাজপুর জেলা বঙ্গ জননী সভানেত্রী পদে দেবযানী দত্ত নিযুক্ত হওয়ায় খুশির হওয়া মহিলা কর্মীদের মধ্যে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর