সংকল্প দে, ২৩ এপ্রিলঃ ( latest News) হুগলী জেলা সফরে এসে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার হুগলির শ্রীরামপুরে বিজেপির জেলা কার্যালয়ে এসেছিলেন  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এইদিনই জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন সুকান্ত। কটাক্ষের সুরে বলেন, ‘এরপর দিল্লির তিহার জেলেও তৃণমূল কংগ্রেসের একটি ইউনিট খুলতে হবে কারণ আগামী দিনে আরো চোর ধরা পড়বে’।

এদিন পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় বালুরঘাটের বিজেপি সাংসদকে। তীব্র নিন্দা করেন কালীয়াগঞ্জের ঘটনারও। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশকে তিনি তালিবানদের সঙ্গে তুলনা করেন।  নিন্দা করেন ঈদের ধর্মীয় সভাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভায় পরিণত করার ঘটনাকেও। সুকান্ত ছাড়াও এদিন বিজেপির জেলা কার্যালয়ে এসেছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, মোহন আদক, শশী সিং প্রমুখরা।         (EVM News)

 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর