ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ প্রকাশিত হল আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং তালিকা। চলতি বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের সুবাদে আইসিসির প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ের তালিকাতে এক নম্বর স্থানে উঠে এলো ভারত।
ইতিপূর্বেই ওয়ানডে এবং টি-টয়েন্টি উভয় ফরম্যাটের শীর্ষ স্থান ধরে রেখেছিল ভারত। এবার টেস্ট র‍্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান দখল করায় তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল ভারত।

প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতের ঝুলিতে রয়েছে ১১৫ পয়েন্টস। দ্বিতীয় স্থানে থাকা অজিদের সংগ্রহে রয়েছে ১১১ পয়েন্টস। ইংল্যান্ড দখল করেছে তৃতীয় স্থান। তাঁদের ঝুলিতে ১০৬ পয়েন্টস। এরপর যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড(১০০), দক্ষিণ আফ্রিকা(৮৫),ওয়েস্ট ইন্ডিজ (৭৯), পাকিস্তান (৭৭), শ্রীলঙ্কা (৭৬), বাংলাদেশ (৪৬) ও জিম্বাবোয়ে (২৫)।তবে সিংহাসন ধরে রাখতে হলে চলতি অস্ট্রেলিয়া সিরিজ অবশ্যই নিজেদের পকেটে পুরতে হবে ভারতকে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর