বীরভূমের আসানশুলিতে স্বয়ম্ভরতা স্কিল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হলো এক ছোটো অনুষ্ঠান এর মাধ্যমে

ইভিএম নিউজ ব্যুরো, ১৫ এপ্রিলঃ বীরভূমের আসানশুলিতে স্বয়ম্ভরতা স্কিল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হলো এক ছোটো অনুষ্ঠান এর মাধ্যমে । অনুষ্ঠানে ছোটো ছোটো শিক্ষার্থীরা বিভিন্ন নাচগান কবিতা আবৃত্তি প্রভৃতি পরিবেশন করে। স্বয়ম্ভরতার পক্ষ থেকে বাচ্চাদের চকলেট, মিষ্টি ও একটি করে পেনসিলও দেওয়া  হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শিবশঙ্কর বাগদী, মন্দিরা টুডু, সুচন্দা মুর্মু। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধার সুব্রত বোস, অধ্যাপক দিপঙ্কর সেনগুপ্ত ও অন্যান্য কর্মকর্তারা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর