ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুনঃ(Latest News) ৮৩ বছর বয়সে আবারও সন্তানের বাবা হলেন আমেরিকান অভিনেতা আল পাচিনো। সঙ্গিনী ২৯ বছর বয়সী মডেল নূর আলফাল্লাহ জন্ম দিলেন পুত্র সন্তানের। ইতিমধ্যে সন্তানের নাম সংবাদ মাধ্যমে জানালেন অভিনেতা আল পাচিনো।

নাম রাখা হয়েছে রোমান পাচিনো। এটি আল পাচিনোর চতুর্থ সন্তান। এর আগে আরও দুই প্রাক্তন প্রেমিকার সঙ্গে ৩ সন্তানের বাবা হয়েছেন আল পাচিনো। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সন্তান নেওয়ার নাকি কোনও রকম পরিকল্পনাই ছিল না দুজনের।

উল্লেখ্য, কোভিডের সময় থেকেই প্রেম জমে উঠেছিল আল পাচিনো এবং তাঁর সঙ্গিনী ২৫ বছরের মডেল নূর আলফাল্লাহর। তবে এক্ষেত্রে, প্রেম বয়সের জন্য আটকায়নি।

প্রসঙ্গত, আল পাচিনোর আগেও গায়ক মাইক জ্যাগার এবং নিকোলাস বার্গ্রুয়েনের সঙ্গে সম্পর্কে ছিলেন নূর আলফাল্লাহ। তবে এই প্রথম সন্তানের মা হলেন নূর।

অন্যদিকে নূরের আগে আরও দু’বার বাবা হয়েছেন আল পাচিনো। জ্যান ট্যারান্টের সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা পাচিনো।
জ্যান ছিলেন আল পাচিনোর অভিনয় প্রশিক্ষক।

জ্যান এবং আল পাচিনোর সন্তান জুলি মেরির বয়স বর্তমানে ৩৩ বছর। এছাড়াও আর এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলের গর্ভের ২ সন্তান। আন্তোন এবং অলিভিয়া। তারা যমজ, তাদের বয়স ২২।  ২০ বছরেরও বেশি সময় পেরিয়ে ফের আরও একবার বাবা হলেন আল পাচিনো।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর