পাখিপ্রেমীদের জন্য সুখবর। অরুণাচলপ্রদেশের জিরো উপত্যকার লোয়ার সুবানসিরি এলাকার শিখেই লেকে দেখা মিলল, বিরল প্রজাতির ম্যান্ডারিন হাঁস। এর আগে সর্বপ্রথম এই হাঁস দেখা গিয়েছিল অসমে। শনিবার অরুণাচলপ্রদেশের ‘বার্ডিং ক্লাব জিরো’-তে আয়োজিত হয় একটি বার্ড ওয়াক। অর্থাৎ কিনা, পাখিদের ফ্যাশন শো। আর সেই শোয়ে লোয়ার সুবানসিরির ডেপুটি কমিশনার বামিনে নিমেও ছাড়াও হাজির ছিলেন রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল মিজে‌। উপস্থিত ছিলেন বেঙ্গালুরুর বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির সদস্যরাও। উপস্থিত সকলেই জানান, বিরল প্রজাতির এই ম্যান্ডারিন হাঁসের হদিস প্রথমবার পাওয়া গিয়েছিল ২০২১ সালে। তারপর থেকে আরও দু’বার এই ম্যান্ডারিন দেখা গেছে। তবে আগের দুবার একটি করে দেখা গেলেও, এবার লোয়ার সুবানসিরির শিখোই লেকে দেখা গেল, একসঙ্গে তিন তিনটি ম্যান্ডারিন প্রজাতির হাঁস। এদের মধ্যে ছিল দুটি মহিলা ও একটি পুরুষ। বিরল প্রজাতির এই হাঁসের বংশ রক্ষা করতে, ২০১৯ সাল থেকে পাখি শিকার বন্ধ করার জন্য শুরু হয়েছিল, এই জিরো বার্ড ওয়াক। বর্তমানে প্রতিমাসে জিরো ভ্যালিতে এই ওয়াক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই আয়োজন এবার আরও রঙিন হয়ে উঠল, বিরল ম্যান্ডারিনের হাজিরায়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর