রেল

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর :সাইক্লোন ডানা আছড়ে পড়তে খুব বেশি দেরি নেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী। বৃহস্পতিবার রাতে থেকে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর বাতাসের গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতির মোকাবেলায় রাজ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঝড়ের ক্ষয়ক্ষতি সহজে সামলে ওঠার জন্য সকল ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার, মৃতা নির্যাতিতা সহকর্মীর জন্য ন্যায়ের লড়াই চলবে

নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা

ঝড়ের গতিবেগ বেশি হলে রেলের পরিষেবাও প্রভাবিত হতে পারে। তাই শিয়ালদহ ডিভিশনের জন্য পূর্ব রেল বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেছে। ঝড়ের পূর্বাভাস পাওয়ার পরই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২৪ ও ২৫ অক্টোবর খোলা থাকবে। সেখানে অফিসাররা দায়িত্বে থাকবেন।

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আবহাওয়া পরিবর্তনে কি বাংলায় শীতের আগমনে ঘটাবে

রেল লাইনে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই বিভিন্ন জায়গায় পাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে। ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় যাত্রীদের আগেভাগেই সতর্ক করা হচ্ছে। প্রবল ঝড়-বৃষ্টির ফলে স্টেশন বা প্লাটফর্মে ক্ষয়ক্ষতি হলে, সেখানকার জন্য প্লাস্টিক শিটের ব্যবস্থা করা হচ্ছে। শিয়ালদহ ও কলকাতার মতো বড় স্টেশনগুলোতে এমার্জেন্সি লাইট প্রস্তুত রাখা হচ্ছে।

এছাড়াও, ওভারহেড তারে সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য টাওয়ার ওয়াগন প্রস্তুত রয়েছে। যেসব স্টেশনে ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে, সেখানকার জন্য ইঞ্জিনিয়ার এবং টেলিকম স্টাফদের মোতায়েন করা হচ্ছে। নামখানা, ডায়মন্ড হারবার এবং হাসনাবাদ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

ধনতেরসে কি কিনলে আপনি স্বয়ং মা লক্ষ্মীর ও কুবেরের আশীর্বাদ পাবেন জানুন শাস্ত্রেমতে

পূর্ব রেলের তরফ থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে এবং চালকদের সতর্ক করা হচ্ছে। কারণ তারা প্রথমেই সমস্যার মুখোমুখি হন। শিয়ালদহ, দমদম, বারাসত, নৈহাটি এবং রানাঘাটে ডিজেল লোকোমোটিভ প্রস্তুত থাকবে। ঝড়ের আগেই স্টেশনগুলো থেকে বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে ফেলা হবে। এই সমস্ত উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর