
BREAKING NEWS ,WB Assembly elections 2026 : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের : বাংলায় ২ দফায় ভোট, তামিলনাড়ু-কেরল ও অসমে এক দফায়। ভোট গণনা ৪ মে।
ব্যুরো নিউজ, ১৫ই মার্চ ২০২৬ : অবশেষে বেজে গেল বিধানসভা নির্বাচনের দামামা। রবিবার নয়া দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল। এই ঘোষণার সাথেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি বা Model Code of Conduct কার্যকর হয়ে গেল। নির্বাচন ও গণনার দিনক্ষণ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, অসম, কেরল



























