today weather report

পুস্পিতা বড়াল, ৩১ মার্চ: হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায়। কিন্তু তাতে কমবে না গরম। রাজ্যের কোথাও আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই সোমবার থেকে। আলিপুর জানিয়েছে, সোমবার থেকে শুকনো আবহাওয়া থাকবে।

সোমবার থেকে শুকনো থাকবে আবহাওয়া

Advertisement of Hill 2 Ocean

ভোটের মরশুমে খোঁজ মিলল সোনার বিস্কুটের! দানা বাঁধছে কোন রহস্য?

আবহবিদেরা জানিয়েছেন, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এপ্রিলের শুরুতেই। তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে পুরুলিয়া, পানাগড়ের মতো এলাকায়। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে রবিবার। তবে কয়েকটি এলাকায় বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার থেকে সারা সপ্তাহে।

অপরদিকে, আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিঙের কিছু এলাকায়। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। রবিবার দার্জিলিং ছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর