upper primary update

ব্যুরো নিউজ,২৮ আগস্ট: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল কলকাতা হাই কোর্টে। ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। তার পরের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এর ফলে আট বছরের নিয়োগ-জট কাটল।

হাতের নাগালেই চটজলদি মিলবে লোন,নয়া সিস্টেম RBI-এর

ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি

৮ বছর ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাই কোর্টের নির্দেশে বার বার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। ২০১৯ ও ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। তার পরে মামলাটি যায়  ডিভিশন বেঞ্চে। গত ১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় ঘোষণা করা হল।

হার্টবিট, পালস রেটে বদল..ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে চমকে দেওয়া তথ্য

উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে ধরে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। ২০২৩ সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ১,৪৬৩ জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। মামলাকারীরা জানান, ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে, চাকরিপ্রার্থীদের তা জানানো হয়নি। পরে চার বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন ৭৪ জন। সে ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর