Even with the admit card, the university forgot about the exam!

ব্যুরো নিউজ, ৭ মার্চ: ঘোষণা হয়েগিয়েছিল কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর বিভাগের প্রথম সেমেস্টারের পরীক্ষা। সেই মত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত মাসেই পরীক্ষার্থীদের দেওয়া হয় অ্যাডমিট কার্ড। কিন্তু পরীক্ষা আর হল কই?

উচ্চমাধ্যমিক হবে সেমেস্টারে

পরীক্ষার দিন পরীক্ষার্থীরা সময় মত বিশ্ববিদ্যালয়ে পৌছেই অবাক! সেমেস্টারের দিন ঘোষণা করে, অ্যাডমিট কার্ড দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় এক্কেবারে ভুলেই মারল পরীক্ষার কথা! এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরীক্ষা নিতে প্রস্তুত নয় বিশ্ববিদ্যালয়। এই ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের।

Advertisement of Hill 2 Ocean

এই খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে তুঙ্গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। পরীক্ষার দিন স্থির করে, অ্যাডমিট কার্ড দেওয়ার পরেও কীভাবে ফার্স্ট সেমেস্টারের মতো এতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক থেকে শিক্ষাবিদরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর