ব্যুরো নিউজ,২০ সেপ্টেম্বর:আরজি কর কাণ্ডে তদন্তে আরও গতি এসেছে। গত মঙ্গলবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ডঃ সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ফোন বাজেয়াপ্ত করে। তিনি তৃণমূলের চিকিৎসক নেতা এবং শ্রীরামপুরের বিধায়ক। বৃহস্পতিবার আবারও ৭ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
লুইস কাস্ত্রোর বিদায়য়ে পর আল নাসেরের নতুন কোচ দায়িত্ব কাকে দেওয়া হল?
ইডি ও সিবিআই
তদন্তের পর, ইডি দফতর থেকে বেরিয়ে সুদীপ্ত রায় জানান, “৩টি ফোন খোলার জন্য কিছুটা সময় লেগেছে। ডেটা সংগ্রহ করেছি এবং তদন্তে সহযোগিতা করেছি।” সূত্রের খবর অনুযায়ী, সুদীপ্ত রায়ের কল লিস্টে যাদের নাম ছিল, তাদেরও তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে সুদীপ্ত রায় আরও জানান, “ইডি চাইলে তাদের সঙ্গে কথা বলতেই পারে।”অন্যদিকে, আরজি কর কাণ্ডের তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বৃহস্পতিবার একাধিক ব্যক্তিকে তলব করেছে। এর মধ্যে রয়েছে আরজি করের প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় এবং টালা থানার দুই এএসআই। এছাড়াও, সন্দীপের ঘনিষ্ঠ বন্ধু আশিস পান্ডেকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আশিস ঘটনার রাতে যে হোটেলে ছিলেন, সেই হোটেলের এক কর্মীকেও তলব করা হয়েছে।
ট্রাম্প-মোদি সাক্ষাতের গুঞ্জন; আদৌ কি হবে সাক্ষাত?
সুত্রের মতে, আশিস পান্ডের বয়ান এখনও রেকর্ড করা হচ্ছে এবং প্রথম দফার জিজ্ঞাসাবাদের পরে দ্বিতীয় দফার প্রশ্নোত্তর চলছে। তদন্তকারীরা অত্যন্ত গুরুত্ব সহকারে এসব তথ্য সংগ্রহ করছে, যাতে ঘটনার প্রকৃত চিত্র ফুটিয়ে তোলা যায়।


















