Gold

ব্যুরো নিউজ, ১ এপ্রিল : সোনার দাম বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন মধ্যবিত্তরা। বিয়ে, উৎসব বা ভবিষ্যতের সঞ্চয়ের জন্য যারা সোনা কেনার পরিকল্পনা করছিলেন, তারা সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে হতাশ ছিলেন। ২৪ ক্যারেট সোনার দাম ৯০০০ টাকার কাছাকাছি চলে যাওয়ায় অনেকেই কেনাকাটা স্থগিত রেখেছিলেন।

তবে মঙ্গলবার কিছুটা স্বস্তির খবর এসেছে। ২৪ ক্যারেট সোনা কমে ৮৭৩৬ টাকা প্রতি গ্রামে এবং ২২ ক্যারেট ৮৩০০ টাকায় নেমেছে। যদিও দাম খুব বেশি কমেনি, তবে বাজারে কিছুটা চাঞ্চল্য ফিরেছে। গয়নার দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে, অনেকে আবার আরও দাম কমার অপেক্ষায় আছেন। বিশেষজ্ঞদের মতে, সোনার বাজার সবসময় ওঠানামা করে, তাই যারা কেনার কথা ভাবছেন, তারা বাজারের গতিবিধি লক্ষ রাখুন।

মধ্যবিত্তের মুখে হাসি!

বাঙালির জীবনে সোনার গুরুত্ব চিরকালীন। সন্তান থেকে শুরু করে ফসল, যে কোনো মূল্যবান বস্তুকেই আমরা তুলনা করি সোনার সঙ্গে। তাই উপহার হোক বা বিনিয়োগ, সোনাই প্রথম পছন্দ। তবে বাজারে সোনার দাম প্রতিদিন ওঠানামা করে, এবং এক এক জায়গায় দামের কিছুটা পার্থক্য দেখা যায়। তাই সোনা কেনার বা বিক্রির আগে এর বাজারমূল্য সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গের বাআপ্রি ১য়াপ্রিল ২০২৫-এ সোনা ও রুপোর দাম কত, তা দেখে নিন।

“ইসলাম আমার ধর্ম নয় আমি মুসলমান নই” আমাকে ঈদের শুভেচ্ছা জানাবেন না এ যেন মন্তব্যে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের! তারপর কি ঘটলো..

আজকের সোনা ও রুপোর দাম (১ এপ্রিল ২০২৫)

সোনার বিশুদ্ধতাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯২৮৪
২২ ক্যারেট (কেনার জন্য)১ গ্রাম৮৩০০
২২ ক্যারেট (বিক্রির জন্য)১ গ্রাম৮৬৭০০
১৮ ক্যারেট১ গ্রাম৬৯৬৩
রুপো (৯৯৯ বিশুদ্ধতা)১ কেজি১০৫০০০

চুমু খেলেও ছড়িয়ে পড়তে পারে এই মারাত্মক ভাইরাস, মৃত্যু পর্যন্ত হতে পারে এমনই হার হিম করা তথ্য উঠে আসলো গবেষণায়

সোনার বিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি হলেও এটি গয়না তৈরির জন্য উপযুক্ত নয়। তাই গয়নার ক্ষেত্রে ২২, ১৮ বা ১৪ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি, ১৮ ক্যারেট সোনা ৭৫% এবং ১৪ ক্যারেট সোনা ৫৮.৩৩% বিশুদ্ধ হয়। সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নিতে হবে। হলমার্ক থাকা মানেই সোনা আসল এবং নির্দিষ্ট বিশুদ্ধতার।

বেশি জল পান করলেই শরীর ডিটক্স হয়? চিকিৎসকের সতর্কবার্তা জেনে নিন!

এছাড়া, মনে রাখতে হবে যে, মেশিনে তৈরি গয়নার মেকিং চার্জ হাতে তৈরি গয়নার তুলনায় কম হয়।সোনার বাজারে বিনিয়োগের আগে সবদিক বিবেচনা করা উচিত। প্রতিদিনের মতো সোনার দাম ওঠানামা করে, তাই বিনিয়োগের আগে ভালোভাবে বাজার যাচাই করা জরুরি। বিনিয়োগের ক্ষেত্রে সবসময় একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

সোনায় বিনিয়োগ দীর্ঘমেয়াদে নিরাপদ ও লাভজনক, কারণ এর মূল্য স্থিতিশীল থাকে এবং সময়ের সাথে বৃদ্ধি পায়। এটি শুধু গয়নার জন্য নয়, বরং ভবিষ্যতের আর্থিক সুরক্ষার অন্যতম ভরসা। তাই সুপরিকল্পিতভাবে সোনা কেনা সবসময়ই ভালো সিদ্ধান্ত হতে পারে।

(বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ সোনার দাম যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর