আজ

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: আজ লোকসভা থেকে বরখাস্ত আরও ৪৯ সাংসদ


১৯ ডিসেম্বর, মঙ্গলবার শীতকালীন অধিবেশন থেকে আরও ৪৯ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হল। সংসদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে এই বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য গত কয়েকদিন ধরেই সংসদের দুই কক্ষের বিরোধী সাংসদরা দাবি জানাচ্ছেন। সেই বিষয়ে আজও লোকসভা থেকে আরও ৪৯ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হল। এখনও পর্যন্ত বিরোধী দলের মোট ১৪১ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হল।

৭৮ জন সাংসদকে সাসপেন্ড | ইন্ডিয়া জোটের বৈঠকে কী সিদ্ধান্ত?

এদিন সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা প্রমুখ। এর আগে সোমবারও একই ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ড করা হয়েছিল ৭৮ জন সাংসদকে। তার আগে, শুক্রবার সাপেন্ড হয়েছিলেন লোকসভার ১৪ জন এবং রাজ্যসভার এক তৃণমূল সাংসদকে।

লোকসভা এবং রাজ্য়সভায় গণহারে সাংসদদের সাসপেন্ড করায় সংসদের দুই কক্ষই মূলত বিরোধী শূন্য হয়ে গেল। লোকসভায়  বিজেপি এবং এনডিএ জোটের অন্যান্য দলগুলির সাংসদ সংখ্যা ৩০০-র বেশি। এদিন আরও ৪৯ জন সাসপেন্ড হওয়ার পর, এখন লোকসভায় বিরোধী সাংসদ থাকলেন মাত্র ১০০ জন। অন্যদিকে, রাজ্যসভায় বিরোধী সাংসদের সংখ্যা ১০০-রও নীচে।

বিরোধী সাংসদদের এই ভাবে সংসদ থেকে বরখাস্ত করার প্রসঙ্গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, কোনও বিতর্ক ছাড়াই যাতে সমস্ত বিল পাশ করিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যেই সংসদের দুই কক্ষের “সম্পূর্ণ শুদ্ধিকরণ” করছে মোদী সরকার। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের। ‘কাঁটাতারকে ভয় পাই না’, হুঁশিয়ারি দিল ওপার বাংলা। অনুপ্রবেশ রুখতে তৎপর রাজ্য।
ভোট হেরে রাতারাতি ভোলবদল? বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের ভাইরাল অডিয়ো ক্লিপে নিজেকে ‘বিজেপি নেতা’ দাবি। শোরগোল রাজ্য রাজনীতিতে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, লু-এর মতো গরম হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের প্রথম পদক্ষেপ। দেবাংশু ভট্টাচার্যের আইটি সেল ভেঙে ৬ সদস্যের কোর কমিটি গঠন করল দল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর