রঞ্জি

ব্যুরো নিউজ, ৩০ ডিসেম্বর: রঞ্জিতে বাংলার ক্যাপ্টেন মনোজ 

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে রঞ্জি ট্রফিতে মনোজ তিওয়ারি নেতৃত্ব দেবেন দলকে। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৫ জানুয়ারি খেলবে বাংলা। ১২ ই জানুয়ারি বাংলার খেলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ১৯ জানুয়ারি বাংলা প্রথম হোম ম্যাচ খেলবে ইডেন উদ্যানে। তবে এইবার বাংলা দলে নেওয়া হয়েছে ৬ নতুন মুখকে।

ফের বাতিল বাংলার ট্যাবলো

বাংলা দলে রয়েছে মনোজ ছাড়াও মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, সুমন দাস, স্রেয়াংশ ঘোষ, সৌরভ পাল। মনোজের টিম এখনো পর্যন্ত মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফি জিততে পারেনি। ফলে এবার রঞ্জি জিততে মরিয়া মনোজ। একই সঙ্গে মনোজদের এবার নির্ভর করতে হবে অনুষ্টুপ মজুমদার, সুজিত ঘরামি, উইকেট কিপার অভিশেক পোড়েল, অথবা অপর উইকেট কিপার সৌরভ পালের উপর।

লক্ষিরতন শুক্লা থাকছেন কোচ হিসাবে। নতুন ৬ ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়ে বলেছেন যারা লিগে ভাল পারফরমেন্স করেছে তাঁদের নেওয়া হয়েছে। ইভিএম নিউজ  

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর