আস্ত

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: বাইকে ছুটছে আস্ত সংসার


দেখতে নেহাতই সাধারণ একটি বাইক। আর সেই বাইকেই আস্ত সংসার নিয়ে ঝাঁ চকচকে বিটুমিনের সড়ক দিয়ে ৫ সন্তান ও স্ত্রীকে নিয়ে সওয়ার  এক ব্যক্তি। সঙ্গে সংসারের যাবতীয় জিনিষপত্রও। তার সাথে সেই বাইকে দেখা মিলেছে জোড়া কুকুর ছানা ও একটি মুরগিরও। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ওই ভিডিও। 
পুজোর আগে ফোয়ারা উদ্বোধন! 

অতীতেও এভাবে একটি বাইকে ৭ বা ৮ জনকে সওয়ার হতে দেখা গিয়েছে। কিন্তু দিব্যি আরামে সওয়ার হওয়ার ছবি দেখা যায়নি। এক্ষেত্রে অবশ্য ভিন্ন চিত্র। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ বাইকে চালকের সামনে থাকা পেট্রোল ট্যাঙ্কে বসে আছে দুটি শিশু। তাদের সামনে একটি কুকুর ছানা।

চালকের পিছনে স্ত্রী। তার ঘাড় জড়িয়ে দাঁড়িয়ে আছে একটি শিশু। তার পিছনে মুখোমুখি বসে রয়েছে দুটি শিশু। বাইকের শেষের শিশুটির কোলে একটি মুরগি। এছাড়াও দুদিকের লাগেজের ওপরে রয়েছে আরও একটি কুকুর ছানা। সকলেই দিব্যি আরামে বসে রয়েছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল এই ভিডিও। উপচে পড়ছে কমেন্ট, লাইকও। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর