পুলিশি

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: পুলিশি তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক

পুলিশ তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক। গ্রেফতার ৭ জনের ডাকাত দল। পশ্চিম বর্ধমানে ডাকাতির উদ্দেশ‍্যে জড়ো হওয়া ৭ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে কুলটির থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।

বেআইনি কয়লা পাচারে CISF-এর বড় পদক্ষেপ

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত আটটা পনেরো নাগাদ পুলিশ ভ্রাম‍্যমান ডিউটি করার সময় বিশেষ সূত্রে খবর পায় কুলটির কদোভিটা পুরানডি গ্রামের মাঠে ১০ জনের একটি দল ডাকাতির উদ্দেশ‍্যে জড়ো হয়েছে। ওই দলের কাছে কিছু ধারালো অস্ত্র সহ তিনটি মোটর বাইক রয়েছে। এরপর পুলিশ সন্দেহজনক ওই দলটিকে ধাওয়া করে। তবে পুলিশের তাড়া খেয়ে দলটি পালাতে চেষ্টা করলেও সাতজনকে পাকড়াও করে পুলিশ।

ধৃত সেই ৭ জন হল, মনোজ সোরেন (৩৫), শান্তিময় দাস (৩৭), কিশোর মুর্মু (৩০), পীযুষ পাশোয়ান (২২), আশীষ কুমার (৩১) ধর্মেন্দ্র সাউ (৩০) ও মহেশ চৌহান (২৮)। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক-সহ একটি ভোজালি ও ধারালো অস্ত্র, একটি লোহার রড, লোহার চেন, একটি বাঁশের লাঠি ও একটি নাইলন দড়ি বাজেয়াপ্ত করা হয়। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে তারা ডাকাতির উদ্দেশ‍্যে জড়ো হয়েছিল। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর