পৌঁছালো

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম

কলকাতায় পৌঁছালো পাকিস্তান ক্রিকেট টিম। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এলো তারা।

রাস্তায় ফাটল | আতঙ্কে এলাকাবাসী

আগামী মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান। কাগজে কলমে অংকের বিচারে টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব পাকিস্তান দলের।

ছটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র চার পয়েন্ট। তাই সেমিফাইনালে যেতে হলে তাদের পরবর্তী ম্যাচ জিততেই হবে।

শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর। ইডেনে পাকিস্তান আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর